শৈলকুপায় অগ্নিকাণ্ডে ১৩ টি দোকান পুড়ে গেছে

আপডেট : ১০ জুন ২০১৮, ১৭:৪২
ঝিনাইদহের শৈলকুপার হাটফাজিলপুর বাজারে অগ্নিকাণ্ডে  ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। শনিবার  রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
 
 
শৈলকুপার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অমিয় কুমার বিশ্বাস জানান, রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে হঠাৎ করে একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে সর্ট সার্কিটের কারনে আগুন ধরে। পরে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
 
খবর পেয়ে ফায়ার ব্রিগেডের শৈলকুপা, ঝিনাইদহ ও মাগুরা থেকে ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দু ঘন্টার চেষ্ঠায় আগুন নিভায়। ঈদ উপলক্ষে দোকানগুলোতে আনা জুতা, স্যান্ডেল, ফার্নিচার, মোবাইল, নগদ টাকাসহ মালামাল পুড়ে যায়। 
 
ইত্তেফাক/নূহু