মাগুরায় দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শ্রমিক পরিবারে সহায়তা প্রদান

আপডেট : ১০ জুন ২০১৮, ১৯:৩৩
মাগুরায় দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শ্রমিক পরিবারের মধ্যে আজ রবিবার নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। দুপুরে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শ্রমিক পরিবারের মধ্যে এ নগদ অর্থ প্রদান  করা হয়।
 
মাগুরা জেলা বাস, মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ অর্থ প্রদান অুনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রস্তম আলী, রাঘবদাইড় ইউপির চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবুল ফকির, মাগুরা জেলা বাস, মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান, সাধারণ সম্পাদক বাবু মিয়া, পৌরসভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল প্রমুখ।
 
অনুষ্ঠানে দুর্ঘটনায় মৃত্যুবরণকারী ৭ পরিবারের মধ্যে প্রত্যেককে নগদ ২০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০  হাজার টাকা  প্রদান করা হয়।
 
ইত্তেফাক/নূহু