রাজধানীর হাতিরঝিলের লেক থেকে অজ্ঞাতপরিচয় (৩৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আরো পড়ুন : সাধারণ রোগীর মত টিকিট কেটে চিকিৎসাসেবা নিলেন প্রধানমন্ত্রী
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, ওই যুবকের শরীরে তেমন কাপড়-চোপড় ছিল না। ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ দেখে মনে হচ্ছে, ভবঘুরে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
ইত্তেফাক/ইউবি

