সাধারণ বিমা কর্পোরেশনের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার

আপডেট : ১১ জুন ২০১৮, ১৪:১৬
সাধারণ বিমা কর্পোরেশনের উদ্যোগে শুক্রবার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের গ্র্যান্ডবলরুমে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
আমন্ত্রিত অতিথিদের মধ্যে আইডিআরএ-এর কর্মকর্তারা এবং লাইফ ও নন-লাইফ বিমা প্রতিষ্ঠানের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন প্রাইভেট ও রাষ্ট্রায়ত্ব ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন। সাধারণ বিমা কর্পোরেশনের পক্ষে চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান এবং কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তারা ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/আরকেজি