হাম্মাদ সফি নামে ১১ বছরের এক বালককে নিয়ে এখন তুমুল আলোচনা পাকিস্তানে। হাম্মাদের কথা বলার ধরন এতটাই সপ্রতীভ যে, বড় বড় বিশ্ববিদ্যালয় ও কলেজের পড়ুয়ারা ঘণ্টার পর ঘণ্টা তাঁর বক্তব্য শোনে। হাম্মাদ একজন মোটিভেশনাল স্পিকার। তার ভাষণ শুনে অনেকেই নিজেদের ক্যারিয়ার সমস্যার সমাধান বের করে থাকেন।
হাম্মাদের বয়স মাত্র ১১ বছর। অথচ লাখ লাখ মানুষ সোশ্যাল মিডিয়ায় তার কথা শোনেন। কথা বলার সময় হাম্মাদ নিজের হাত, মুখের ভঙ্গিমা, চলার ধরন এবং হাসিকে এমনভাবে ব্যবহার করে, যে দেখে বোঝাই যাবে না, তার বয়স এত কম।
IMG0
পাকিস্তানে ইতিমধ্যেই অনলাইন স্টার হয়ে গিয়েছেন হাম্মাদ। তার ইউটিউব চ্যানেলে প্রায় ১ কোটি ৪৫ লাখ সাবস্ক্রাইবার রয়েছে। তার কিছু ভিডিও কয়েক লক্ষ বার দেখা হয়েছে। হাম্মাদের উদ্দীপ্ত ও অনুপ্রেরণামূলক ভাষণ প্রভাব মানুষের ওপর এতটাই পড়ে যে, তার মাধ্যমে অনেকেই বাঁচার নতুন রাস্তা খুঁজে পান।
IMG1
উল্লেখ্য, মাদ্রাসার পড়াশোনা ছেড়ে হম্মাদ বিশ্ববিদ্যালয় থেকে স্পোকেন ইংলিশের কোর্স করে। এখন সে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে লেকচার দেয়। তার ইংরেজি বলার ধরন অত্যন্ত আকর্ষণীয়।
ইত্তেফাক/রেজা
