রাজশাহীর গোদাগাড়ীতে কলেজ ছাত্র শাহাদত হোসেন কিডনির রোগে ভুগছেন। তার দুইটি কিডনি অকেজো হয়ে পড়েছে। শাহাদত চাঁপাইনবাবগঞ্জের শাহ নেয়ামতুল্লাহ কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। সে পৌর এলাকার ভগমন্ত পুর গ্রামের লাল মোহাম্মদের ছেলে।
চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে তার কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। কিডনি প্রতিস্থাপনসহ চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১০ লাখ টাকা।
আরও পড়ুন: ওসমানীনগরে স্কুলে মেয়েদের জন্য ‘গার্লস ফ্যাসিলিটিজ’ কক্ষ
দেশের বিত্তবানদের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়ে শাহাদতের মা জানান, তাদের পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়।
সাহায্য পাঠানোর ঠিকানা: ন্যাশনাল ব্যাংক লিমিটেড, গোদাগাড়ী শাখা, রাজশাহী,
হিসাব নং ১০ ৮১ ০০ ৩২ ৯৬ ৬৬১।
ইত্তেফাক/অনি
