আমরা আবার বৈঠক করবো : কিমকে ট্রাম্প

আপডেট : ১২ জুন ২০১৮, ১৪:৫৮
 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আবারো বৈঠক করবেন। মঙ্গলবার সিঙ্গাপুরে তাদের অভিনব ঐতিহাসিক বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট একথা বলেন। খবর 
 
সিঙ্গাপুরে তাদের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর হোটেল বারান্দায় কিমের সঙ্গে দাঁড়িয়ে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমরা আবার বৈঠক করবো।’
 
এদিকে পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কোরীয় উপদ্বীপের নিরস্ত্রীকরণ প্রক্রিয়া খুব শিগগিরই শুরু করা হবে।-এএফপি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ