গাজীপুরায় নানীকে জবাই করে হত্যার চেষ্টা

আপডেট : ১৫ জুন ২০১৮, ১৫:৩৮
আড়াইহাজারে এক নানীকে জবাই করে হত্যার চেষ্টা করেছে তারই আপন নাতী। শুক্রবার ভোরে উপজেলার সদর পৌরসভার গাজীপুরা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জনতা নাতী জহিরুলকে (৩০) গণপিটুনি দিয়ে পুলিশ সোর্পদ করেছে। জহিরুলের নানীর নাম জামিনা বেগম (৭০)।
 
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) মোস্তাফিজ জানান, ঘটনার সময় জহিরুল তার নানা বাড়ী গাজীপুরায় বেড়াতে যায়। এই সময় জহিরুল তার নানীর কাছ থেকে ঈদ বকশিসের টাকা চায়। টাকা না দেওয়ায় তর্ক-বিতর্কের এক পর্যায়ে  জহিরুল তার নানী জামিনাকে ছুরি দিয়ে জবাই করে হত্যার চেষ্টা করে। পরে এলাকাবাসী জহিরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
 
এদিকে আশংকাজনক অবস্থায় জামিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/নূহু