মুক্তাগাছায় নিহত লাশের পরিচয় চাইছে পুলিশ

আপডেট : ১৬ জুন ২০১৮, ১৮:২৫
ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত এক যুবকের লাশের পরিচয় খুঁজছে পুলিশ। শুক্রবার বিকালে জামালপুর যাওয়ার পথে মুক্তাগাছার গন্ধর্বপুর সড়কে মাহেন্দ্র গাড়ীর সাথে পালকি গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এই যুবক মারা যান।
 
মুক্তাগাছা থানা পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে অজ্ঞাতনামা লাশ হিসাবে মর্গে রক্ষিত আছে। ধারণা করা হচ্ছে ব্যক্তিটি জামালপুর জেলার বাসিন্দা। মুক্তাগাছা থানা উপ পরিদর্শক হুমায়ুন জানান,  শনিবার রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি । লাশের পরিচয় পাওয়া গেলে ০১৭১৪৩৮৫১৬০ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু