আবারো ফিরে এলো ব্যবহারকারীদের কাঙ্ক্ষিত স্মার্টফোন

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২০:৪১

সুপার ক্যামেরার স্মার্টফোন পি৩০ প্রো আবারো দেশের বাজারে পাওয়া যাচ্ছে। বিশ্বব্যাপী সাড়া জাগানো ফোনটির বাংলাদেশে গত ৩ এপ্রিল থেকে প্রি-বুকিং শুরু হয়। কিন্তু প্রি-বুকিং শুরুর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এর স্টক শেষ হয়ে যায়। তারপর ১১ এপ্রিল থেকে পি৩০ সিরিজের অন্য দুটি স্মার্টফোন পি৩০ ও পি৩০ লাইট পাওয়া গেলেও বৃহস্পতিবার থেকে সারাদেশে পি৩০ প্রো পাওয়া যাচ্ছে। গ্রাহকের চাহিদার কথা বিবেচনা করেই দুর্দান্ত ক্যামেরা ও দৃষ্টিনন্দন ডিজাইনের ফোনটি আবার দেশের বাজারে নিয়ে আসলো হুয়াওয়ে।

মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে র্যাংকিং প্রকাশ করা ডিএক্সওমার্ক এর র্যাংকিংয়ে ইতোমধ্যে পি৩০ প্রো সবার শীর্ষে জায়গা করে নিয়েছে।

২৬ মার্চ ফ্রান্সের প্যারিসে পি৩০ সিরিজ উন্মোচনের পর অতি অল্প সময়ে বিশ্বব্যাপী প্রযুক্তিপ্রিয় মানুষের মন জয় করে নেওয়ার কারণগুলো হচ্ছে এর সুপারস্পেক্ট্রাম সেন্সর, বিশ্বখ্যাত লেইকা লেন্স সংবলিত অপটিক্যাল সুপারজুম ও হুয়াওয়ের টাইম অব ফ্লাইট (টিওএফ) ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি। বাংলাদেশের বাজারে পি৩০ প্রো স্মার্টফোনটির দাম পড়বে ৮৯ হাজার ৯শ ৯৯ টাকা। এছাড়া পি৩০ ও পি৩০ লাইট স্মার্টফোন দুটির দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৬৪ হাজার ৯শ ৯৯ ও ২৯ হাজার ৯শ ৯৯ টাকা।