ফুলবাড়ীয়ায় শিশুর গলিত লাশ উদ্ধার

আপডেট : ১৭ জুন ২০১৮, ১৭:৫০
ফুলবাড়ীয়ায় শিশু রিফাতের (১১) লাশ নিখোঁজের ৬ দিন পর উদ্ধার করা গেছে। রিফাত ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুরের সোয়াইতপুর গ্রামের আঃ মালেকের শিশু পুত্র। তাকে নানার বাড়ি ভালুকা উপজেলার বনগাঁওের জঙ্গল থেকে রবিবার বিকালে উদ্ধার করা হয়েছে। 
 
জানা গেছে রিফাতকে নিয়ে তার মা বাপের বাড়ি ভালুকা উপজেলার বনগাঁওতে বেড়াতে নিয়ে যায়।  নানার বাড়ি থেকে রিফাত নিখোঁজ হয়। রবিবার বিকালে নানার বাড়ির পাশের জঙ্গলে রিফাতের অর্ধগলিত লাশ পাওয়া যায়।
 
এনায়েতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমছর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা শিশুর অভিভাবক নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানা যাবে। 
 
ইত্তেফাক/নূহু