গতকাল থেকে সোনম কাপুর ও আনন্দ আহুজার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার তৈরি করেছে।
বৃহস্পতিবার সোনম ও তার স্বামী একটি জুতোর দোকানে গিয়েছিলেন। সেখানেই আনন্দকে দেখা যায় সোনমের জুতোর ফিতে বেঁধে দিতে। আহুজা যখন স্ত্রীর জুতোর ফিতে বাঁধছিলেন তখন পাপারাজিরাও ছবি তুলতে ব্যস্ত হয়ে যান। ফলে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে সেই ছবি। আর সেখানে সবার প্রশ্ন—সোনম নিচু হতে পারলেন না কেন?
এমন মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো প্রেগন্যান্ট!
ইনস্টাগ্রামে দম্পতির ছবি দেখে একজন লিখেছেন, ‘নিশ্চয় গর্ভবতী।’ আরেকজন লিখেছেন, ‘সোনম কী মা হতে চলেছেন?’ আরো বেশকিছু কমেন্ট এসেছে যেখানে লেখা, সোনম যতই লুকানোর চেষ্টা করুন না কেন তার বেবি বাম্প দেখা যাচ্ছে।
তবে বিষয়টি নিয়ে এতটা আলোচনা প্রসঙ্গে সোনম বলেন, ‘মা হওয়া একটি আনন্দের খবর। আমি এমন খবর কখনো লুকাতে চাই না। তাই যারা আমার মা হওয়া নিয়ে সন্দেহ করছেন তাদের বলবো, আমি নিজের কোনো খুশির খবর গোপন করিনি। মা হওয়া কোনো লুকোচুরির খবর নয়। এমন খবর হলে আমি নিশ্চয় সবাইকে জানাবো।’
