এশিয়ান টিভিতে প্রচার শুরু হতে যাচ্ছে ধারাবাহিক নাটক ‘আউট অফ কন্ট্রোল’। নাটকটি রচনা করেছেন আকাশ রঞ্জন ও পরিচালনা করেছেন মহিন খান। ৪ ডিসেম্বর থেকে রাত ৯টা ৫৫ মিনিটে নাটকটি প্রচার হবে। নাটকটিতে অভিনয় করেছেন অভিনয় সাজু খাদেম, আরফান আহমেদ, তানজিকা আমিন, সানজিদা তন্বী, ফারুক আহমেদ, ম ম মোর্শেদ, অলিউল হক রুমিসহ অনেকে।
