চলে গেলেন নির্মাতা হাসিবুল ইসলাম মিজান

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২১:২৩

চলে গেলেন পরিচালক হাসিবুল ইসলাম মিজান। স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। শুক্রবার বাদ জুম্মা রাজধানীর মোহাম্মদপুরের আল মারকাজ জামে মসজিদে মিজানের তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর কবরস্থানে স্ত্রীর পাশে তাকে দাফন করা হয়েছে। ২০১৫ সালে নির্মাতা হাসিবুল ইসলাম মিজানের সহধর্মিণী রাশিদা আক্তার না ফেরার দেশে পাড়ি জমান। স্ত্রীর মৃত্যুর ৪ বছর পর মিজানও চলে গেলেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যান ‘আমার স্বপ্ন তুমি’, ‘তুমি আছো হূদয়ে’ খ্যাত নির্মাতা হাসিবুল ইসলাম মিজান। শুক্রবার সকাল সাড়ে ১১টায় এফডিসিতে নিয়ে আসা হয় হাসিবুল ইসলাম মিজানের মরদেহ। এখানে তার দ্বিতীয় জানাজা নামাজে অংশ নেন তার কর্মস্থলের প্রিয়জনরা। এর আগে শুক্রবার সকাল ১০টায় বনশ্রী আল-আকসা জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।