কোন্দলের জেরে ক্যাম্পে রোহিঙ্গা খুন

আপডেট : ১৯ জুন ২০১৮, ০৯:১৮
কক্সবাজারের উখিয়ায় কোন্দলের জেরে এক রোহিঙ্গাকে গলাকেটে হত্যা করা হয়েছে। উপজেলার বালুখালীর ১১নং ক্যাম্পের সি ব্লকে সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
 
নিহত রোহিঙ্গা আরিফ উল্লাহ (৪৫) ওই ব্লকের এখলাছ মিয়ার ছেলে। তার লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
উখিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, আমরা ধারণা করছি, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। জড়িতদের ধরতে অভিযান চলছে।
 
ইত্তেফাক/আরকেজি