বগুড়ায় হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২১:৩৭

বগুড়ার গাবতলী উপজেলায় ইয়াছিন আলী মোল্লা নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে পিতা-পুত্রসহ ৫ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এই মামলায় অপর ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানার আদেশ দেওয়া হয়েছে। এই মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায় ১০ জনকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- গাবতলী উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত রমজান আলীর পুত্র ইসমাইল হোসেন ও আব্দুর রহিম, ইসমাইল হোসেনের দুই পুত্র মামুন ও জুলফিকার আলী টুটুল, একইগ্রামের সিরাজুল ইসলাম। মৃত্যুদণ্ডাদেশ ছাড়াও প্রত্যেকের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে ৫ জনকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।