বাগাতিপাড়ায় অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

আপডেট : ২০ জুন ২০১৮, ১৫:৫৭

নাটোরের বাগাতিপাড়ায় অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই যুবকের বয়স হবে প্রায় ২৫বছর। প্রায় এক সপ্তাহ আগে ওই যুবককে তমালতলা বাজারে বিভিন্ন স্থানে দেখে স্থানীয়রা। গত কয়েকদিন থেকে তমালতলা মোড় বাজারের বন্ধ একটি চায়ের দোকানে শুয়েছিল ওই যুবক।

বুধবার সকালে স্থানীয়রা তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। বাগাতিপাড়া মডেল থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত ওই যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার এসআই আবু সেনা বলেন, ‘ধারণা করা হচ্ছে মৃত যুবকটি পাগল ও মৃগী রোগী। তার কোন পরিচয় পাওয়া যায়নি। তাই ময়না তদন্ত শেষে বেওয়ারিশ লাশ দাফনকারী সংস্থাকে লাশটি দাফন করার জন্য দিয়ে দেওয়া হবে।’

ইত্তেফাক/নূহু