শিবপুর সদর রোডের ব্যবসায়ী জদু কর্মকারের ছেলে জনি কর্মকারকে (২০) শিবপুর মডেল থানার এসআই মিজান আজ ২০ জুন বুধবার দুপুর ১টায় শিবপুর মডেল থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, এসআই মিজান জনির দোকানে ১টি বটি নিয়ে আসে শান দেওয়ার জন্য। জনি কর্মকারের সঙ্গে এসআই মিজানের দাম নিয়ে দর কষাকষি হয়। এক পর্যায়ে মনোপুতঃ না হওয়ায় জনিকে গালমন্দ করে চলে যায়।
কিছুক্ষণ পর এস আই মিজান একজন পুলিশ সদস্যকে নিয়ে এসে দোকানের ভিতর প্রবেশ করে জনিকে ধরে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে লাঠি পেটা করে হাজতে আটকে রাখে।
এই খবরটি ব্যবসায়ী মহলে ছড়িয়ে পড়লে শতাধিক ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়। পরে শিবপুর সদর রোড বণিক সমিতির সভাপতি আ: বাছেদসহ ব্যবসায়ী নেতারা থানায় গিয়ে হট্টগোল করে। খরর পেয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ খানে থানায় যান। তার সহযোগীতায় ১ ঘন্টা পর জনি ছাড়া পান।
এ নিয়ে জনমনে ও সকল ব্যবসায়ীর মধ্যে পুলিশের ভাবমূর্তি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।
ইত্তেফাক/নূহু
