পিরোজপুরে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২১:৩৯

বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুরে ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম সুরভী সেখ(৩৮)। তিনি পাড়েরহাট বন্দরের ব্যবসায়ী শাহীন শেখের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, ওইদিন সুরভী পিরোজপুর শহরের সরকারি বালক বিদ্যালয় মাঠের বৈশাখী মেলা থেকে ব্যাটারিচালিত রিকশাযোগে পাড়েরহাট নিজ বাড়িতে ফিরছিলেন। রাস্তার মধ্যে তার গলার ওড়না রিকশার পিছনের চাকার সাথে পেঁচাতে থাকে। এক পর্যায় তিনি রিকশা থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।