বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শাহাদাত বার্ষিকী আজ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২১:৪০

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের ৪৮তম শাহাদাতবার্ষিকী আজ শনিবার। ১৯৭১ সালের আজকের এইদিনে পাকহানাদারদের সাথে সম্মুখ সমরে তিনি সাবেক পার্বত্য চট্টগ্রাম বর্তমান রাঙ্গামাটি জেলার নানিয়ারচর থানার বুড়িঘাট নামক স্থানে শহীদ হন। মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মোস্তফা মনোয়ার জানান, শাহাদাতবার্ষিকী উপলক্ষে রউফ নগরের (সালামাতপুর) গ্রামে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে তাঁর স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলনসহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং স্মৃতি সংসদ ও পারিবারিক উদ্যোগে কোরানখানি, আলোচনা সভা এবং বাদ জোহর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার বড় বোনকে ২০ হাজার টাকা দেয়া হয়েছে।