নেত্রকোনার সকল নদী দখল, দূষণমুক্ত ও নদীর স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করার দাবিতে শুক্রবার জেলার মোক্তারপাড়া পৌর সড়কে মানববন্ধন করা হয়েছে।
গ্রীণ ভয়েস নামে একটি বেসরকারি সংগঠনের নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক মাহমুদুল হাসান, নেত্রকোনা সিটি কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, দৈনিক বাংলার নেত্রকোনা সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
