৭৯ প্রাথমিক বিদ্যালয়ে ৮৮ সাউন্ড সিস্টেম বিতরণ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২১:৪০

বৃহস্পতিবার সৈয়দপুরের ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮৮টি ওয়্যারলেস রিচার্জাবল সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পিইডিপি-৪ প্রকল্পের আওতায় সরবরাহ করা ওই সাউন্ড সিস্টেম বিতরণ করেন ইউএনও এস এম গোলাম কিবরিয়া। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান মন্ডল, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন সরকার, মুসারাত জাহান প্রমুখ।