ব্রাজিলের আবেদনে ফিফার ‘না’

আপডেট : ২২ জুন ২০১৮, ১১:০৮
 
ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আপত্তি জানিয়েছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশনস (সিবিএফ)। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে কেন সুইজারল্যান্ডের একমাত্র গোলটা বাতিল করা হবে না, সেই ব্যাপারে ব্যাখ্যা চেয়েছিল সংস্থাটি।
 
তবে, ব্রাজিল ফিফার কাছ থেকে ইতিবাচক কোনো সারা পায়নি। ফিফা জানিয়েছে- ভিএআর বিষয়ে রেফারিদের গতিবিধি কিংবা কথাবার্তা রেকর্ড করার কোনো নিয়ম বিশ্বকাপ শুরুর আগে জানানো হয়নি। ম্যাচটিতে কয়েকবার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) প্রযুক্তি ব্যবহারের ব্যাপারে রেফারির কাছে ব্রাজিলিয়ান খেলোয়াড়রা আবেদন জানালেও দায়িত্বপ্রাপ্ত রেফারি তাতে কোনো কান দেননি।
 
এবার ফিফাও জানালো, রেফারির ভূমিকা নিয়ে তাদের মনেও কোনো রকম সংশয় নেই।
 
ইত্তেফাক/মোস্তাফিজ