ইংল্যান্ডের বিশ্বকাপ শিবিরে ইনজুরির ধাক্কা। না, কোনো খেলোয়াড় নন, ইনজুরিটা খোদ কোচ গ্যারেথ সাউথগেটের। তিনি কাঁধের ইনজুরিতে পড়েছেন।
গত মঙ্গলবার তিউনিশিয়ার বিপক্ষে অধিনায়ক হ্যারি কেনের গোলের পর উদযাপনটা একটু বেশিই হয়ে গিয়েছিল সাউথ গেটের। আর সেটাই তার কপাল পুড়ালো।
৫২ বছর বয়সী এই কোচ মজা করে বলেছেন, ‘বাকি ম্যাচগুলোতে যুতসই কায়দায় উদযাপন করা হবে না। ডাক্তার সাফ বলে দিয়েছে আমার বাতাসে হাত মুঠি করে ছোড়াছুড়ি করা যাবে না। তাও ভাগ্য ভালো যে ইনজুরিটা কোনো খেলোয়াড়ের না হয়ে আমার হয়েছে!’
আগামী রবিবার গ্রুপ পর্বে ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের প্রতিপক্ষ পানামা।
ইত্তেফাক/মোস্তাফিজ
