তানোরে পুলিশের স্ত্রীর লাশ উদ্ধার

আপডেট : ২২ জুন ২০১৮, ১৮:৫০
রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে পুলিশের স্ত্রী আত্মহত্যা করেন। শুক্রবার সকালে তানোর পৌর এলাকার তানোরপাড়া (কছিমুদ্দিনের ভাড়া বাড়িতে) এ ঘটনা ঘটে।
 
নিহত গৃহবধূ মাহফুজা আক্তার পলি তানোর থানায় কর্মরত পুলিশ (মুন্সি) এরশাদ আলীর স্ত্রী।
 
পুলিশ জানায়, মাহফুজা মানসিক রোগী ছিলেন। ইতিমধ্যে তাকে চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। শুক্রবার ভোরে কোন এক সময়ে নিজ শয়ন কক্ষের জানালার সঙ্গে গলায় ওড়না পেচিঁয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তানোর থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে তার লাশ উদ্ধার করে।
 
এবিষয়ে তানোর থানার এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাহফুজা দীর্ঘদিন থেকে মানসিক রোগী ছিলেন। তার চিকিৎসা চলছিল। তার দুই শিশু মেয়ে সন্তান রয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি