হেলিকপ্টারে চড়ে বিয়ের আসরে প্রিয়াঙ্কা-নিক!

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২০:৪৩

দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে আছে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ে। সকল জল্পনা-কল্পনার পর ক’দিন আগেই ঠিক হয়েছে এই সপ্তাহে গাঁটছড়া বাধবেন তারা। তবে এবার শুরু হয়েছে বিয়েতে তারা কে কী পরবেন, কীভাবে বিয়ের আসরে আসবেনসহ নানা বিষয় নিয়ে জোর আলোচনা! এরইমধ্যে যুক্তরাষ্ট্র থেকে ভারতে চলে এসেছেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা।

ভারতের যোধপুরে বসবে এই তারকা জুটির বিয়ের আসর। প্রিয়াঙ্কার মা মধু চোপড়া নিজে তদারকি করছেন বিয়ের সমস্ত আয়োজনের। রাজস্থানের যোধপুরের উমেদ ভবনে রয়েছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। বিয়ের আসরে যাওয়ার সময় যেন কোনো ঝামেলায় না পড়তে হয় তার জন্য বিশেষ হেলিকপ্টার ভাড়া করা হচ্ছে। হেলিকপ্টারে চড়েই বিয়ের আসরে পৌঁছাবেন নিক-প্রিয়াঙ্কা। জানা গেছে, বিশেষ কয়েকজন অতিথিকেও হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে বিয়ের আসরে।

নিক জোনাস এখন প্রিয়াঙ্কার বাড়ির আতিথেয়তা গ্রহণ করছেন। দিল্লিতে ডিনার পার্টিতেও যোগ দিতে দেখা যায় নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়াকে। এদিকে, বিয়ের বিভিন্ন জিনিসের তালিকা প্রস্তুত করতে নাকি এই নায়িকার বেশ ভালো লাগে। ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘একটা ওয়েডিং রেজিস্ট্রি গাইড তৈরি করলাম। খুব মজা লেগেছে।’