ঈদুল ফিতর ও বর্ষাকালীন ছুটি শেষে রবিবার খুলছে চবি

আপডেট : ২৩ জুন ২০১৮, ১৫:২৫
পবিত্র ঈদুল ফিতর ও বর্ষাকালীন ছুটি শেষে আগামীকাল রবিবার  খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। ওই দিন থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুসারে শুরু হবে। 
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার এ কে এম নূর আহমেদ বলেন, পবিত্র ঈদুল ফিতর ও বর্ষাকালীন ছুটির পর রবিবার  থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম শুরু হবে। 
 
তিনি আরো বলেন, গত ২৬ মে থেকে শুরু হয় ঈদুল ফিতর ও বর্ষাকালীন অবকাশ। এ অবকাশ চলে ২১ জুন পর্যন্ত। কিন্তু এক মাস ছুটির পর ২২ জুন শুক্রবার ও ২৩ জুন শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ২৪ জুন থেকে অবকাশ শেষ হচ্ছে। অবকাশ চলাকালীন বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস না হলেও কয়েকটি বিভাগে পূর্বনির্ধারিত অনুযায়ী পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া রবিবার থেকে ক্যাম্পাস ও চট্টগ্রাম নগরী অভিমুখে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন ও শিক্ষক বাস পূর্বনির্ধারিত নিয়মে চলাচল করবে। 
 
ইত্তেফাক/ইউবি