মাত্র ৩৮ বছর বয়সে মারা গেলেন স্কটল্যান্ড জাতীয় দলে খেলা বাঁ-হাতি স্পিনার কন ডি ল্যাং। গত বছর ডি ল্যাংয়ের মাথায় টিউমার ধরা পড়ে। তারপর থেকে এই রোগের সঙ্গে লড়ছিলেন তিনি। এর মধ্যে তার কয়েকবার অস্ত্রপচার হয়েছে এবং কেমো ও রেডিওথেরাপি দেওয়া হয়েছে। ক্রিকেট স্কটল্যান্ড তার জন্য তহবিল সংগ্রহের একটা উদ্যোগও নিয়েছিলো। ২০১৭ সালে তিনি পাপুয়া নিউগিনির সঙ্গে শেষ ওয়ানডে খেলেছেন। সেই ম্যাচে সহ-অধিনায়ক ছিলেন তিনি। সবমিলিয়ে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ডি ল্যাং স্কটল্যান্ডের হয়ে ১৩টি ওয়ানডে ও আটটি টি-টোয়েন্টি খেলেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে স্কটল্যান্ডের ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক ছিলেন ডি ল্যাং। সেই ম্যাচে ৫ উইকেট পেয়েছিলেন তিনি। স্কটল্যান্ডে আসার আগে তিনি দক্ষিণ আফ্রিকায় ঘরোয়া ক্রিকেট খেলতেন।
