ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে-ভৈরব মেঘনা নদীতে নির্মিত নতুন রেল ব্রিজে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (১৮) এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে রেল ব্রিজের প্রথম স্পেনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান, আশুগঞ্জ মেঘনা নদীর ওপর নির্মিত ভৈরব রেল ব্রিজের আশুগঞ্জ অংশের প্রথম স্পেনের কাছে অজ্ঞাত যুবকটি ঢাকাগামী একটি ট্রেনের সামনে সেলফি তুলতে যান। এ সময় অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
ইত্তেফাক/এমআই
