গোদাগাড়ীতে নারীসহ দুজনের প্রাণ কেড়ে নিল ঘাতক ট্রাক। রবিবার দুপুর সোয়া ১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের স্লুইস গেট নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানান, স্লুইস গেট এলাকায় একটি ট্রাক মোটরসাইকেল ও অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাযাত্রী রাজিয়া সুলতানা (২৭) ও মোটরসাইকেল আরোহী কামরুজ্জামান নিহত হন।
রাজিয়া সুলতানা উপজেলার কবুতর পাড়ার রফিকুল ইসলামের মেয়ে ও কামরুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ সদরের শিবতলা গ্রামের বয়ান মাস্টারের ছেলে। গোদাগাড়ী মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান বলেন, ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি।
ইত্তেফাক/আরকেজি
