কঙ্গো শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডারের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাত্

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২১:৫৬

কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মনুস্কো-এর ফোর্স কমান্ডার লে. জেনারেল ইলিয়া রর্ডিগেজ মার্টিনস ফিলহো-এর সঙ্গে বুধবার সৌজন্য সাক্ষাত্ করেন মিশন এলাকায় সফরত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সাক্ষাত্কালে তারা উভয়ই কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টসমূহের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশি সেনা সদস্যেদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পারদর্শিতা সম্পর্কে অত্যন্ত উঁচু মনোভাব প্রকাশ করেন। এছাড়া সেনাবাহিনী প্রধান বৃহস্পতিবার কঙ্গোর ইতুরি প্রদেশের গভর্নর মি. প্যাসিফিক কেটা উপার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন।

সেনাবাহিনী প্রধান কঙ্গোতে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টসমূহ পরিদর্শন করেন এবং দরবারে সেনা সদস্যদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি পৃথকভাবে কন্টিনজেন্টসমূহের অফিসারদের উদ্দেশেও বক্তব্য প্রদান করেন।