শ্রীলংকায় তেল শোধনাগর তৈরি করছে ইসলামী প্রজাতন্ত্র ইরান

আপডেট : ২৫ জুন ২০১৮, ১৭:৫৪
শ্রীলংকার মাটিতে তেল শোধনাগর তৈরি করতে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। শ্রীলংকা সরকারের মুখপাত্র রাজিথা সেনারত্নে এমনটাই জানালেন। তিনি বলেন, ইরান একটি নতুন তেল শোধনাগর তৈরির পাশাপাশি শ্রীলংকার একটি পুরনো তেল শোধনাগার আধুনিকায়ন করবে।
 
শ্রীলংকার পুরনো তেল শোধনাগারটির প্রতিদিন ৫০হাজার ব্যারেল তেল শোধনের ক্ষমতা আছে। নতুন তেল শোধনাগর নির্মাণের ব্যাপারে শিগগিরই ইরান একটি বিশেষজ্ঞ দল শ্রীলংকায় পাঠাবে।
 
রাজিথা সেনারত্নে আরো বলেন, সম্প্রতি ইরান সফরের সময় প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ইরানের সঙ্গে তেল শোধনাগার নির্মাণের ব্যাপারে চূড়ান্ত আলোচনা করেন। বর্তমানে শ্রীলংকায় যে তেল শোধনাগরটি আছে, ইরান তা ১৯৬৯ সালে নির্মাণ করে দিয়েছিল।
 
ইত্তেফাক/এসআর/নূহু