হবিগঞ্জে খোয়াই এবং সুতাং নদী দখল ও দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েসের উদ্যোগে এম সাইফুর রহমান টাউন হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় পরিত্যক্ত খোয়াই নদী দখলমুক্ত, সুতাং নদী দূষণমুক্ত করার দাবি জানানো হয়। বাপা সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে ও মো. আমিনুল ইসলামের পরিচালনায় এতে বক্তৃতা করেন সহ-সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, তাহমিনা বেগম গিনি, সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, পরিবেশকর্মী সৈয়দ সাইফুল আলম শোভন।
