টাঙ্গাইলের মির্জাপুরে ১১০ পিচ ইয়াবা ও প্রায় ৭ গ্রাম হিরোইনসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার মহেড়া ইউনিয়নের ভাতকুড়া গ্রামের হালিম মিয়া (৩০) ও তার স্ত্রী নাজমা আক্তার (২৪)।
সোমবার টাঙ্গাইল র্যাব-১২ সুত্র জানায়, গতকাল রবিবার গোপন সংবাদ পেয়ে ভাতকুড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ও হিরোইনসহ ঐ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়।
অভিযোগ রয়েছে, একটি বিশেষ মহলের ছত্রছায়ায় তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হয়েছে বলে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন।
ইত্তেফাক/নূহু
