টরন্টোতে চব্বিশ ঘন্টায় চার জন নিহত

আপডেট : ২৫ জুন ২০১৮, ২৩:১০
গতকাল রবিবার (২৪ জুন) এবং আজ সোমবার (২৫ জুন) দুই দিনে টরন্টোতে সন্ত্রাসীদের গুলিতে চার ব্যক্তি নিহত হয়েছে। একজন ডাউন টাউনে, এক মহিলা নর্থ ইয়র্কে এবং দু’ জন ইটোবিকতে মারা যায়! কানাডার প্রেক্ষাপটে খুবই আতংকের বিষয়!
 
টরন্টো পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে একটি ডাউনটাউনের শেরবোর্ন এবং ডান্ডাস এলাকার কমিউনিটি হাউজিং কমপ্লেট অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ভেতর তৃতীয় তলায় একটি ইউনিটে গুলিতে এক ব্যক্তি নিহত হয়। অপর দিকে, নর্থ ইয়র্কে একটি গাড়িটির পিছনের আসনটিতে ৩১ বছর বয়েসী মহিলা জেনিস নাইরকোকে মারধর পরে গুলি করে হত্যা করে বলে দ্য কানাডিয়ান প্রেস থেকে জানা যায়। 
 
এছাড়াও গতকাল ইটোবিকোস্থ এলবিয়ন রোড এবং কিপলিং এলাকায় ২০ বছর সমবয়সী দুই তরুণকে গুলি করে হত্যা করা হয়েছে বলে সিবিসি জানায়। এছাড়াও গতকাল রাতে ব্রামটনে ১৬ এবং ১৭ বছরে দুই মেয়ে ছুরিকাঘাতে আক্রান্ত হয়।
 
টরন্টো পুলিশ প্রধান মিস্টার মার্ক এক সংবাদ সম্মেলনে বলেন, ভিডিও ফুটেজটি এবং ফিঙ্গগার প্রিন্ট নিয়ে তদন্ত চলছে! আমরা দ্রুত সব তথ্য বের করবো।
 
এদিকে, টরন্টোর মেয়র জন টরি রবিবার প্রাইড প্যারেডে সাংবাদিকদের বলেন, পুলিশ সার্ভিসে শহরটির সার্বিক নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার ক্ষেত্রে পুলিশের তৎপরতার আরো বৃদ্ধি করা হচ্ছে!
 
উল্লেখ, চলতি বছরে প্রতি মাসে গড়ে এক ব্যক্তি গুলিতে নিহত হচ্ছে  এবং পাঁচ ব্যক্তি আক্রান্ত হচ্ছে।
 
ইত্তেফাক/কেআই