সুনামগঞ্জে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২১:৫৯

বাংলাদেশ কৃষক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সুনামগঞ্জ জেলা কৃষক লীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের ডিএস রোডের আব্দুল মজিদ প্লাজার জেলা কৃষক লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। আলোচনা সভায় দালালমুক্ত পরিবেশে প্রকৃত কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয়ের অনুরোধ জানানো হয়। 

জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নান্টু রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল হক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহ আবু নাসের।

আরও বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সদস্য তাহের উদ্দিন, সাব্বির আহমদ, তারেক মিয়া, সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মাইনুল হক, পৌর কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবীর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘সরকারি গুদাম কর্মকর্তা-কর্মচারীদের সাথে আঁতাত করে একশ্রেণির দালালচক্র কৃষকদের নামে ফায়দা লুটে। প্রকৃত কৃষকদের কাছ থেকেই বোরো ধান সংগ্রহ করতে হবে।’