বাংলাদেশ বিমান বাহিনীর ১১০তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার বিমান বাহিনী ঘাঁটি বাশারস্থ কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) অনুষ্ঠিত হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।
উক্ত কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৭ জন এবং ভারতীয় বিমান বাহিনী, নাইজেরিয়া বিমান বাহিনী, পাকিস্তান বিমান বাহিনী ও শ্রীলঙ্কা বিমান বাহিনীর একজন করে কর্মকর্তা কোর্সে অংশগ্রহণ করেন। কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার নাফিজ সালেহীন তমাল ‘বিমান বাহিনী প্রধানের সার্টিফিকেট এবং ট্রফি’ লাভ করেন।
প্রধান অতিথি তাঁর ভাষণে উত্তীর্ণ সকল কর্মকর্তাকে দিকনির্দেশনা মূলক প্রেরণা দান করেন এবং এই কোর্সে ছাত্র-অফিসার প্রেরণের জন্য ভারত, নাইজেরিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরকারকে ধন্যবাদ জানান।
