টরন্টোতে টাঙ্গাইল সমিতির জমজমাট পিকনিক

আপডেট : ২৬ জুন ২০১৮, ১৪:৪৬
দীর্ঘ শীতের পর গ্রীষ্মে যখন কানাডার প্রকৃতি জেগে উঠে, তখন পাল্টে যায় প্রাকৃতিক চিত্র। সাদা সাদা তুষার-বরফের দেশটি কি এক অপূর্ব নয়নাভিরাম সবুজে ছেঁয়ে যায় চারিদিক। আর এই গ্রীষ্মে পার্ক, লেক, বন-জঙ্গলে জমে উঠে বনভোজন। তাই এখন প্রতি সপ্তাহেই চলছে এই আনন্দোৎসব।
 
এখানে প্রবাসী বাঙালিদের প্রতিটি জেলার নামানুসারে সমিতি আছে। তাদের একটা প্রধান কর্মসূচি বার্ষিক বনভোজনের মাধ্যমে মিলন মেলার আয়োজন।
 
এমনি এক মিলন মেলায় অর্থাৎ টাঙ্গাইল সমিতির পিকনিক অনুষ্ঠিত হলো ড্যানফোর্থস্থ টেলর ক্রিক পার্কে। পিকনিকে টরন্টো সিটির নির্বাচনে মেয়র পদে প্রার্থী ব্যারিস্টার তোফাজ্জল হক, সাপ্তাহিক বাংলা মেইলের সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু, সিবিএন২৪’এর সম্পাদক মাহবুবুল হক ওসমানীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই দিনটি উপলক্ষে প্রকাশ পায় একটি নতুন সাপ্তাহিক টাঙ্গাইল সংবাদ। যার সম্পাদক রবিন ইসলাম।
 
ইত্তেফাক/আরকেজি