শার্শায় কৃষাণ-কৃষাণীদের প্রশিক্ষণ

আপডেট : ২৭ জুন ২০১৮, ১৫:৪০
শার্শা উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে উপজেলার ১১টি ইউনিয়নের ৩০ জন কৃষাণ-কৃষাণীকে কৃষিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ ও সিআইজি ব্যবস্থাপনা বিষয়ক একদিনের প্রশিক্ষণ দেয়া হয়েছে। 
 
শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের বাস্তবায়নে ৫ পর্বের  এ প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কাজী হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার ও শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছা. মাহমুদা আক্তার । 
 
শার্শা উপজেলায় ১১০টি সিআইজি কেন্দ্র রয়েছে। যার প্রতিটি কেন্দ্রে রয়েছে ২০ জন করে কৃষাণ-কৃষাণী সিআইজির সদস্য। এ উপজেলায় সিআইজি চাষীর সংখ্যা ২ হাজার ২০০ জন। পর্যায়ক্রমে সিআইজি এ সব চাষীদের প্রশিক্ষণ হবে। 
 
ইত্তেফাক/ইউবি