বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান লিটন বাশারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে আজ। এ উপলক্ষে নগরীর সদর রোডস্থ দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিসে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর দোয়া-মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুর রব।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ মাহমুদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জী, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ, সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো চিফ ফিরদাউস সোহাগ, দৈনিক ভোরের কাগজের ব্যুরো প্রধান এম. মিরাজ হোসাইন, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ সৈয়দ হাবিবুর রহমান, স্থানীয় দৈনিক বরিশাল কন্ঠের প্রকাশক ও সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক দখিনের মুখের নির্বাহী সম্পাদক ডাঃ আল-আমিন, দখিনের মুখ পত্রিকার উপদেষ্টা নিপু নেগাবান, প্রয়াত লিটন বাশারের পিতা আব্দুল কাদের হাওলাদার, আলম বুক স্টলের স্বত্ত্বাধিকারী আলম সিকদার, রকি নিউজ এজেন্সির স্বত্ত্বাধিকারী মোস্তাফিজুর রহমান দুলাল, জাতীয় পার্টি জেপি’র বরিশাল মহানগর সভাপতি ডাঃ মনিরুজ্জামান মনির, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিসের ফটো সাংবাদিক ফারুক লিটু, সাংবাদিক সিহাব ত্বোহা, মোঃ আলহাজ, রাসেল সিকদার প্রমুখ।
উল্লেখ্য, গতবছর এই দিনে লিটন বাশার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক শিশুপুত্র, পিতা-মাতা রেখে গেছেন।
ইত্তেফাক/নূহু
