যুব সংহতির আলোচনা সভা আজ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২২:১০

জাতীয় যুব সংহতির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিচিতি উপলক্ষে আলোচনা সভা আজ শনিবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে ‘আব্দুস সালাম হলে’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি।

জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম। সভায় বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। দলের নেতৃবৃন্দকে কর্মসূচি সফল করার জন্য জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মাহফুজ আলম অনুরোধ জানিয়েছেন।