জাতিসংঘের সামনে যুবদলের সমাবেশ

আপডেট : ২৮ জুন ২০১৮, ১২:২০
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর মুক্তির দাবিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র যুবদল। স্থানীয় সময় সোমবার বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত সমাবেশে যুক্তরাষ্ট্র যুবদল ছাড়াও যুক্তরাষ্ট্র বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
 
সমাবেশে বক্তারা খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবসহ সকল অঙ্গ নেতাকর্মীর নামে মামলা বাতিলের দাবি জানান। এছাড়া যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে পুলিশ গ্রেফতারের পর রিমান্ডে অমানবিক নির্যাতনের প্রতিবাদ জানান বক্তারা।
 
যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ. চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডা. মজিবুর রহমান মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর, সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, কামাল সাঈদ মোহন, মাহমুদুর রহমান, আবুল হাসেম শাহাদত, এমলাক হোসেন ফয়সাল, ফারুক চৌধুরী, এবাদ চৌধুরী, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, ডা. তারেক জামান, ডা. জাহিদ দেওয়ান শামীম, হাসানুর রহমান, যুক্তরাষ্ট্র যুবদলের সহ-সভাপতি হেলালুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ মিজান, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন পরিষদের সভাপতি পারভেজ সাজ্জাদ, নিউইয়র্ক স্টেট যুবদলের সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, নিউইয়র্ক স্টেট যুবদলের সাধারণ সম্পাদক মো. রেজাউল আজাদ ভূঁইয়া রেজা, মাইনুল ইসলাম মুহিদ, বিএম বাদশা, আরশাদ খান, মাস্টার শাহজাহান, নাজিম খান, লাল মিয়া মহসিন প্রমুখ।
IMG0
 
ইত্তেফাক/মোস্তাফিজ