পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বিনা প্রতিদ্বদ্বিতায় জাকের পার্টির চেয়ারম্যান পূননির্বাচিত হয়েছেন। রাজধানীর বনানীস্থ কেন্দ্রীয় কার্য়ালয়ে এ লক্ষে গঠিত নির্বাচন কমিশনের প্রধান অ্যাডভোকেট আবু বাকার সিদ্দিক খান এ ঘোষণা দেন।
ঘোষিত তফসিলের সময়সীমায় জাকের পার্টির চেয়ারম্যান পদে নির্বাচনে পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর একমাত্র মনোয়নপত্র জমা পড়ে এবং তার মনোয়নপত্র এককভাবে বৈধ হওয়ায় নির্বাচন কমিশন তাকে জাকের পার্টির চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করে।
নির্বাচনের এ ফলাফল পার্টির গঠনতন্ত্র অনুযায়ী চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী ২৬ জুলাই জাকের পার্টির তৃতীয় জাতীয় কাউন্সিলে তোলা হবে। এ দিন আনুষ্ঠানিকভাবে জাকের পার্টির চেয়ারম্যান হিসাবে পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীকে নির্বাচিত ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনে জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ শাহাদাত খান এবং অ্যাডভোকেট আবদুল হালিম নির্বাচন কমিশনার ও পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অ্যা্ডভোকেট আ.ন.ম.মনিরুজ্জামান রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন।
ইত্তেফাক/ইউবি
