পর্যটন নগরী কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১৯ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শুক্রবার ভোরে নগরের কোতোয়ালি থানার সৈকত হোটেলের সামনে চেকপোস্ট বসিয়ে ইয়াবার চালানটি আটক করা হয়।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানিয়েছেন, চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করার সময় শ্যামলী বাসটি (ঢাকামেট্টো-ব ১৪-৯৮৬৪) থামানোর নির্দেশ দেওয়া হয়। বাসটি থামলে যাত্রী ও গাড়ি তল্লাশির সময় তিনজন কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় মো. সবুজ (৩২), পলাশ মণ্ডল (২৮) ও নাসির হাওলাদারকে (৩০) আটক করা হয়।
পরে তাদের প্যান্টের পকেট ও চালকের আসনের পাশে সুকৌশলে লুকানো ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে বাসটি জব্দ করা হয়।
ইত্তেফাক/ইউবি
