১০ টাকার টিকিট কেটে চিকিত্সা নিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২২:৩৭

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাধারণ রোগীদের মতো টিকিট কেটে হাসপাতালে চিকিত্সা নিলেন। গতকাল শুক্রবার সকালে তিনি ১০ টাকায় টিকিট কেটে শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ওই চিকিত্সাসেবা নেন। চিকিত্সা গ্রহণ শেষে প্রধানমন্ত্রী হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নেন এবং চিকিত্সক ও নার্সদের ধন্যবাদ দেন। এর আগেও এ হাসপাতাল থেকে তিনি এভাবে চিকিত্সাসেবা গ্রহণ করেছিলেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।