ক্যাপশন নিউজ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২১:০৫

প্রাইম ব্যাংক সম্প্রতি সামুদা কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেডের সঙ্গে প্রাইম পেরোল চুক্তি স্বাক্ষর করেছে। প্রাইম ব্যাংকের কনজিউমার সেলস এন্ড কালেকশনের প্রধান মামুর আহমেদ এবং সামুদা গ্রুপের চিফ অপারেটিং অফিসার মো. কামরুজ্জামান চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

০০০০

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং বিকাশ লিমিটেডের মধ্যে সমপ্রতি একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী এ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশে এবং বিকাশ থেকে ব্যাংকে ফান্ড স্থানান্তর করা যাবে। চুক্তিতে সই করেন বিকাশ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর এবং ব্যাংকের এমডি আনিস এ. খান

০০০০

ওয়ান ব্যাংকের নেতৃত্বে ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেডকে ৩৪৭ কোটি টাকার অর্থায়ণ উপলক্ষে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী ফেয়ার ইলেকট্রনিক্সের এমডি ও ঋণদাতা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

০০০

নোয়াখালীর সোনাপুরে এক্সিম ব্যাংকের ১২১তম শাখা সম্প্রতি উদ্বোধন করেন ঢাকা বাংলা মিডিয়া এন্ড কমিউনিকেশন লিমিটেড (ডিবিসি নিউজ) এর ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া