পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রবিবার মানিক মিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ঐতিহ্যবাহী ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. আবু জাফর, সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন খান, হাসিনা বেগম, মো. গিয়াস উদ্দিন বাবুল, খায়রুন্নাহার রুবী, প্রভাষক বিশ্বাস সাইদুর রহমান, আব্দুল হালিম হাওলাদার, দ্বাদশ বর্ষের শিক্ষার্থী কাইজা আক্তার ইফা, মনজিলা আক্তার এবং নবাগত শিক্ষার্থী মনজিলা আক্তার।
এর আগে এ বছর ভর্তি হওয়া মানবিক শাখার ২০০, বাণিজ্য শাখার ৮০ ও বিজ্ঞান শাখার ৩০ জন ছাত্রীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
আধুনিক দক্ষিণ বাংলার রূপকার, জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান এবং পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু দক্ষিণাঞ্চলের নারী শিক্ষার অগ্রগতির জন্য ব্যক্তিগতভাবে ১৯৮৯ সালে এ কলেজটি প্রতিষ্ঠিত করেন। সুনামের সঙ্গে কলেজটি পরিচালিত হওয়ায় বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ হিসেবেও স্বীকৃতি পেয়েছ।
ইত্তেফাক/ইউবি
