নাটোরে চাঁদাবাজির সময় ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার

আপডেট : ০১ জুলাই ২০১৮, ১৯:১৮

র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় সালাম শেখ নামে এক ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-০৫ এর সদস্যরা। শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার আহম্মদপুর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে র‌্যাব-০৫ এর নাটোর ক্যাম্পে সালামকে স্থানীয় সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

র‌্যাব-০৫ এর নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, গ্রেফতার কৃত সালাম মাদক মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে নাটোর শহরের কানাইখালী এলাকার প্রনব কুমার ঘোষ ও আবুল কালামের কাছে ৭৫ হাজার টাকা চাঁদা দাবি করে। ইতিমধ্যে ৭০ হাজার টাকা গ্রহন করে। শনিবার রাতে আহম্মদপুর ব্রিজ এলাকায় দাবিকৃত আরো ৫ হাজার টাকা গ্রহনের সময় র‌্যাব তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সালামকে দুপুরে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত সালাম বড়াইগ্রাম উপজেলার ভাবানীপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

ইত্তেফাক/নূহু