সুধীর কান্তি সেনগুপ্ত
আজ ২০ এপ্রিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্যসেনের অন্যতম সহযোদ্ধা বিপ্লবী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা শহীদ সুধীর কান্তি সেনগুপ্তের অম্লান আত্মত্যাগের ৪৮তম বার্ষিকী। এ উপলক্ষে তার বিদেহী আত্মার প্রশান্তির জন্য ঢাকেশ্বরী মন্দিরে এবং পোস্তগোলা জাতীয় মহাশ্মশানে পূজা ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।
সত্য রঞ্জন দাস গুপ্ত
আজ শনিবার দৈনিক সমকালের উপ-সম্পাদক মুক্তিযোদ্ধা অজয় দাস গুপ্ত, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক দাসগুপ্ত অসীম কুমার ও বরিশাল শিক্ষক সমিতির সভাপতি আশীষ দাস গুপ্তের পিতা সত্য রঞ্জন দাস গুপ্তের ১৬তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের দাসের বাড়িতে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও আগত অতিথিদের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুধীজন ও সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত থাকার কথা রয়েছে।
