বদরগঞ্জে নদী থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

আপডেট : ০২ জুলাই ২০১৮, ২১:৫৪
রংপুরের বদরগঞ্জে সুমন আহম্মেদ (২২) নামে এক ইজিবাইক চালকের লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার কুতুবপুর ইউপির যমুনেশ্বরি নদীর নাগেরহাট ব্রিজের নিচ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, দুপুরে নাগেরহাট এলাকার যমুনেশ্বরি নদীতে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। সুমন নীলফামারি জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউপির সোনাকুলি গ্রামের বকুল হোসেনের ছেলে।
 
বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান,সুমন পেশায় একজন ইজিবাইক চালক। 
 
ইত্তেফাক/নূহু